ভারতজুড়ে স্বর্ণশিল্পে চলছে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বর্ণ আমদানির ওপর বাড়তি কর আরোপ করার প্রতিবাদে শনিবার থেকে ভারতজুড়ে স্বর্ণ ব্যবসায়ীরা তিন দিনের জন্য ধর্মঘট শুরু করেছেন। এই ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ট্রেড ফেডারেশন।অন্যদিকে আজ সোমবার পশ্চিমবঙ্গে ডাক দেওয়া হয়েছে বনেধর। এই বন্ধেক সমর্থন জানিয়েছে স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। শনি ও রোববার এই ধর্মঘটে দিল্লি, মুম্বাই, ওডিশাসহ বিভিন্ন রাজ্যে সাড়া পড়ে। কলকাতায় বন্ধ থাকে অধিকাংশ সোনার দোকান। ২০১২-১৩ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী প্রণব মুখার্জি স্ট্যান্ডার্ড গোল্ড বার বা সোনার বাঁট এবং খাঁটি সোনার মুদ্রা আমদানির ওপর শুল্কহার (কাস্টমস ডিউটি) বিদ্যমান দুই শতাংশ থেকে বাড়িয়ে চার শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছেন। এ ছাড়া নন স্ট্যান্ডার্ড সোনার ক্ষেত্রে তা পাঁচ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে আকরিক সোনা, কংক্রিট ও আকরিক বাঁট পরিশোধনের ওপর করের হার এক থেকে বাড়িয়ে দুই শতাংশ করা হয়েছে। পরিশোধিত সোনার আবগারিশুল্ক (এক্সাইজ ডিউটি) বেড়েছে দেড় শতাংশ। আবার বিভিন্ন রত্নের ওপর আমদানিশুল্ক বাড়িয়ে দুই শতাংশ করা হয়েছে।এসব কর আরোপের আগে ১০ গ্রাম সোনার ওপর কর দিতে হতো ৩০০ রুপি। এখন সেই অঙ্ক দাঁড়াবে ৫৪০ রুপি। সব মিলিয়ে ১০ গ্রাম সোনায় অতিরিক্ত এক হাজার ৫০০ রুপির বিভিন্ন কর চাপবে।এদিকে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক টগর চন্দ্র পোদ্দার বলেছেন, তারা আজ (১৯ মার্চ) রাজ্যজুড়ে ধর্মঘট করবে। অন্যদিকে স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যনির্বাহী সভাপতি বাবলু দে বলেছেন, দিল্লি, মুম্বাই, চেন্নাই, ওডিশাসহ দেশের সর্বত্র শনিবারের ধর্মঘটে ব্যাপক সাড়া মিলেছে।