ভারতী এয়ারটেল আজ কলকাতায় চালু করছে ৪-জি সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় চতুর্থ প্রজন্মের প্রযুক্তি (ফোর-জি বা ৪-জি) নির্ভর ব্রডব্র্যান্ড ওয়্যারলেস একসেস (বিডব্লিউএ) সেবা চালু করতে যাচ্ছে ভারতী এয়ারটেল। আজ মঙ্গলবার ভারতের টেলিকমমন্ত্রী কপিল সিবাল এই সেবার উদ্বোধন করবেন। খবর দ্য হিন্দু বিজনেস লাইনের। ফোর-জি ওয়্যারলেস সেবা ভারতে প্রথমবারের মতো এয়ারটেলই শুরু করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ২০১০ সালে কলকাতা, মহারাষ্ট্র, পাঞ্জাব ও কর্ণাটক সার্কেলের জন্য বিডব্লিউএ তরঙ্গ পেয়েছে। অবশ্য এ জন্য এয়ারটেলকে তিন হাজার ৩১৪ কোটি ৩৬ লাখ রুপি পরিশোধ করতে হয়েছে।কলকাতায় বিডব্লিউএ নেটওয়ার্ক চালু করার জন্য এয়ারটেল চীনা টেলিকম যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান জেটিই এর সঙ্গে চুক্তি করে। জেটিই বিডব্লিউএ নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনা থেকে শুরু করে পুরো প্রক্রিয়া সম্পন্ন করে।এয়ারটেল ছাড়া রিলায়েন্স ইনফোটেল ১২ হাজার ৮৪৭ কোটি ৭১ লাখ রুপির বিনিময়ে বিডব্লিউএ তরঙ্গ লাভ করেছে। কিন্তু প্রতিষ্ঠানটি কেবল পরিকল্পনা শুরু করেছে বলে ঘোষণা দিয়েছে। এ ছাড়া কোয়ালকম, টিকোনা, এয়াসেল ও অজেরে কয়েকটি সার্কেলের জন্য বিডব্লিউএ তরঙ্গ পেয়েছে। এমটিএনএল সর্বোচ্চ দরদাতা অন্যান্য প্রতিষ্ঠানের মতো অর্থ পরিশোধ করে বিডব্লিইএ তরঙ্গ পেয়েছে।