প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে চলতি ২০১২-১৩ বিপণন বছরে তুলা রপ্তানিতে ধস নামবে বলে আশঙ্কা করা হচ্ছে।এ বছরে দেশটির তুলা রপ্তানি ৬০ শতাংশ কমে ৫৭ লাখ বেলে (১৭০ কেজিতে এক বেল) নেমে পড়ার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা রপ্তানিকারক দেশ ভারত গত বিপণন বছরে এক কোটি ৪৭ লাখ বেল তুলা রপ্তানির রেকর্ড করে।এদিকে আন্তর্জাতিক বাজারে ভারতীয় তুলার দাম খানিকটা কমেছে। দেশটির প্রধান বাজার হচ্ছে চীন। ইউএসডিএর প্রতিবেদনে অবশ্য ভারতের তুলা রপ্তানি কমার কোনো সম্ভাব্য কারণ উল্লেখ করা হয়নি। তবে স্থানীয় ব্যবসায়ী ও বিশ্লেষকেরা বলছেন, চীনের আমদানি চাহিদা কমার কারণেই মূলত ভারতীয় তুলা রপ্তানিতে ধস নামছে।