ভারতীয় ভিসা ফি প্রদান নিয়ে ইউসিবির সঙ্গে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) সম্প্রতি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সঙ্গে মোবাইল আর্থিক পরিষেবা ইউক্যাশের মাধ্যমে ভারতীয় ভিসা ফি প্রদান বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলীর উপস্থিতিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা মাহমুদ রফিকুর রহমান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার আইটি-প্রধান শংকর প্রসাদ বালা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী। বিজ্ঞপ্তি।