ভারতীয় রুপির রেকর্ড দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির বিনিময় হার কমে এ যাবৎকালের সর্বনিম্ন পর্যায়ে পড়ে গেছে। প্রতি মার্কিন ডলারের বিপরীতে গতকাল মঙ্গলবার তা ৫৮ দশমিক ৯৬ রুপিতে নেমে গেছে।এর আগের দিন সোমবার ভারতের আংশিক রূপান্তরযোগ্য মুদ্রা রুপির বিনিময় হার গত এক বছরে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। ওই দিন তা প্রথমে ৫৭ দশমিক ৫৭ রুপিতে নামে এবং ৫৮ দশমিক ১৫ রুপিতে গিয়ে দিন শেষ করে। এর আগে গত বছরের ২৮ জুন এই মূল্যমান ৫৭ দশমিক ৩২ রুপিতে নেমেছিল। বিশ্লেষকেরা মনে করেন, যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির খবরে ব্যাপক হারে ডলার কেনার চাহিদার বেড়ে যাওয়ায় ও শেয়ারবাজারের দুর্বলতায় রুপির দরপতন ত্বরান্বিত হয়।