ভারতীয়দের ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সাবধান করল সেবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি) সে দেশের বিনিয়োগকারীদের ঝুঁকিপূর্ণ বিনিয়োগের বিষয়ে সতর্ক করে দিয়েছে। সম্প্রতি আগরতলায় এক সেমিনারে সেবির চেয়ারম্যান সি বি ভেভে এই সতর্কতা উচ্চারণ করেন। তিনি বলেন, পুঁজিবাজারে ঠগবাজি ও অবৈধ কার্যক্রম বন্ধ করার জন্য সেবি কঠোর পদক্ষেপ নিচ্ছে ও তদারকি বাড়াচ্ছে।তিনি বলেন, তাৎক্ষণিক লাভের আশায় অনেকেই শেয়ারবাজারে অথবা অননুমোদিত আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে গিয়ে আসলে ফাঁদে পড়ছে। সূত্র: ইকোনমিক টাইমস।