ভারতীয়দের বাংলাদেশ ভ্রমণের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয়দের বাংলাদেশে ভ্রমণে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। কলকাতায় ‘ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার- ২০১২’ শীর্ষক মেলায় বাংলাদেশি ভ্রমণ ও পর্যটনবিষয়ক সংস্থাগুলোর পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে গতকাল রোববার তিন দিনব্যাপী এ মেলা শেষ হয়েছে। এ মেলায় ভারতের ২৭টি রাজ্যসহ বিভিন্ন দেশের ২৫৬টি প্রতিষ্ঠান যোগ দিয়েছে। এতে প্রতিবেশী বাংলাদেশের ছয়টি পর্যটন সংস্থা যোগ দেয়। এর মধ্যে রয়েছে: বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরস, জার্নি পেলাস, ট্যুরিস্ট চ্যানেল, ক্রিয়েটিভ ট্যুরস ও বাংলাদেশ ট্রাভেল হোমস।ভারতের উত্তরাখন্ডের পর্যটনমন্ত্রী অমৃতা রাওয়াত, পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী রচপাল সিং ও কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার আবিদা ইসলাম যৌথভাবে গত শুক্রবার মেলাটির উদ্বোধন করেন।