ভারতীয়দের ১২,৭৪০ কোটি রুপি গচ্ছিত রয়েছে সুইস ব্যাংকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে ভারতীয়দের ১২ হাজার ৭৪০ কোটি রুপি গচ্ছিত রয়েছে।এই তথ্য প্রকাশ করেছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। গত বৃহস্পতিবার প্রকাশিত সুইস কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রতিবেদনে অবশ্য গোপন অ্যাকাউন্টে ভারতীয়দের বেনামে কী পরিমাণ কালোটাকা জমা রয়েছে, তা উল্লেখ করা হয়নি।প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০০৬ সালে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে ভারতীয় নাগরিকদের মোট ৪০ হাজার কোটি রুপি জমা ছিল, যা ২০১০ সালে কমে এক-তৃতীয়াংশে নেমে এসেছে।