ভারতে আনোয়ার ইস্পাতের রড রপ্তানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ৬০ গ্রেড ও ৫০০ ডব্লিউ এমএস রড রপ্তানি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আনোয়ার ইস্পাত। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে রপ্তানির প্রথম চালান ভারতে পাঠিয়েছে।এ ছাড়া আগামী ২০১৩ সালের মধ্যে প্রতিবছর ২৫ হাজার থেকে ৩০ হাজার মেট্রিক টন এমএস রড রপ্তানি করবে বলে লক্ষ্য ঠিক করেছে আনোয়ার ইস্পাত। মিয়ানমার, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোতে এসব পণ্য রপ্তানি করা সম্ভব হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।ঢাকা চেম্বারের এক বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, আনোয়ার ইম্পাতের তৈরি এমএস রড ৫০০ ডব্লিউ দেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে নতুন দিগন্তের সূচনা করেছে।