ভারতে আবার পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে আবার পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে। এবারে লিটারপ্রতি পেট্রলের দাম ৭০ পয়সা ও ডিজেলের দাম ৫০ পয়সা বাড়ানো হয়েছে। বুধবার গভীর রাত থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।
এ নিয়ে গত দুই মাসে ভারতে পাঁচবার পেট্রলের দাম বাড়ানো হয়েছে। আর গত সাত মাসে ডিজেলের দাম বাড়ানো হয় সাত বার। মূল্যবৃদ্ধির পর প্রতি লিটার পেট্রলের মূল্য দাঁড়িয়েছে কলকাতায় ৭৮ দশমিক ৬৪ রুপি। অন্যদিকে ডিজেলের দাম বেড়ে লিটারপ্রতি দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৭৪ রুপি।