ভারতে আলাদা হয়ে যাচ্ছে হিরো-হোন্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে দীর্ঘ আড়াই দশক যৌথ মালিকানায় ব্যবসা করার পর অবশেষে ভাগ হয়ে যাচ্ছে দ্বিচক্রযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিরো-হোন্ডা সাইকেল কোম্পানি।হিরো-হোন্ডার প্রধান নির্বাহী কর্মকর্তা পবন মুঞ্জাল এ প্রসঙ্গে জানিয়েছেন, উভয় প্রতিষ্ঠানই কিছুদিনের মধ্যে নতুন গাড়ি বাজারে আনবে।জানা গেছে, ভারতে দ্বিচক্রযানের বাজার ধরতে হোন্ডা কোম্পানি হিরোর কাছে তাদের শেয়ার বিক্রি করে রাজস্থানে আরেকটি নতুন কারখানা গড়ার উদ্যোগ নিয়েছে।১৯৮৪ সালে ভারতে যৌথভাবে মোটরসাইকেল ব্যবসায় নামে জাপানের হোন্ডা ও ভারতের মুঞ্জাল শিল্পগোষ্ঠীর মালিকানাধীন হিরো কোম্পানি। তবে ১৯৯৯ সালে হিরো-হোন্ডার পাশাপাশি হোন্ডা কোম্পানি ‘হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া’ কোম্পানি গঠন করে আলাদা ব্যবসায় নামে। তখন থেকে হোন্ডা কোম্পানি হিরো ব্র্যান্ডের হোন্ডার পাশাপাশি পৃথকভাবে হোন্ডা সাইকেলও উৎপাদন করে আসছিল।প্রসঙ্গত, এই হিরো-হোন্ডা ২০০১ সালে ভারতের ও বিশ্বের বৃহত্তম (বছরে সর্বাধিক বিক্রির নিরিখে) দ্বিচক্রযান প্রস্তুতকারক সংস্থার স্বীকৃতি পায়। কিন্তু নানা কারণে জাপান ও ভারতের দুটি শিল্পগোষ্ঠীর মধ্যে সম্পর্কে কিছুটা চিড় ধরে।গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন সিয়াম-এর তথ্য অনুযায়ী ভারতে ২০০৩-০৪ সালে যেখানে প্রায় ৫৩ লাখ ৬৪ হাজার দ্বিচক্রযান বিক্রি হয়, সেখানে ২০০৮-০৯ সালে তা বেড়ে ৯৩ লাখে উন্নীত হয়। আর আগামী ২০১১ সালে এই সংখ্যা বেড়ে এক কোটি এক লাখ ছাড়িয়ে যাবে বলে মনে করছে সিয়াম।সিয়ামের তথ্য অনুযায়ী বিশ্বে এই দ্বিচক্রযান বা মোটরসাইকেল বিক্রিতে ভারত এখন দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে আছে চীন।