প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের দুটি বড় মুঠোফোন অপারেটর প্রতিষ্ঠান ভোডাফোন ও আইডিয়া একীভূত হতে যাচ্ছে। এক প্রতিষ্ঠানে পরিণত হলে তারা ভারতী এয়ারটেলকে হটিয়ে দেশটির সবচেয়ে বড় মুঠোফোন অপারেটরে পরিণত হবে এবং বিশ্বে তাদের অবস্থান হবে দ্বিতীয়। তাদের সম্মিলিত গ্রাহকসংখ্যা দাঁড়াবে প্রায় ৩৯ কোটি ৪০ লাখ। বর্তমানে ভারতে ভোডাফোন দ্বিতীয় ও আইডিয়া তৃতীয় অবস্থানে আছে। গত সোমবার এ দুটি কোম্পানি একীভূত হওয়ার ঘোষণা দেয়। এক কোম্পানিতে পরিণত হলে তাদের বাজার অংশীদারত্ব দাঁড়াবে ৩৫ শতাংশ। রাজস্বের পরিমাণ দাঁড়াবে প্রায় ৮০ হাজার কোটি রুপি।
টাইমস অব ইন্ডিয়া