ভারতে এখন খাদ্য মূল্যস্ফীতি গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে ১১.৪৩ শতাংশে উঠেছে, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।এই হিসাব ১৫ অক্টোবর পর্যন্ত। এর আগের সপ্তাহে মূল্যস্ফীতি ছিল ১০.৬০ শতাংশ। এই সময়ে সর্বোচ্চ ২৫ শতাংশ দাম বেড়েছে শাকসবজির।অন্যান্য পণ্যের মধ্যে ফলের দাম ১১.৯৬ শতাংশ, দুধ ১০.৮৫, মাছ-মাংস ও ডিম ১২.৮২ এবং ডাল ৯.০৬ শতাংশ বেড়েছে।তবে পেঁয়াজের দাম আগের বছরের একই সময়ের তুলনায় ১৮.৯৩ শতাংশ কমেছে। এ ছাড়া আলুর দামও সামান্য কমেছে।বিশ্বের বিভিন্ন দেশের মূল্যবৃদ্ধির হারের তুলনায় সাম্প্রতিক সময়ে ভারতের খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার বেশি যাচ্ছে, যেমন—সেপ্টেম্বরে এই হার ছিল আর্জেন্টিনায় ৯.৯ শতাংশ, ভেনেজুয়েলায় ২৬.৭, ভিয়েতনামে ২২.৪, মার্কিন যুক্তরাষ্ট্রে ৩.৯, যুক্তরাজ্যে ৫.২, স্পেনে ৩.১, গ্রিসে ৩.১ ও পাকিস্তানে ১০.৫ শতাংশ।