ভারতে এল স্টারবাকস কফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিখ্যাত কফি প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্টারবাকস ভারতের মুম্বাইয়ে যাত্রা শুরু করেছে টাটার সঙ্গী হয়ে। গত শুক্রবার এলফিনস্টোন ভবনে আনুষ্ঠানিকভাবে টাটা-স্টারবাক কফির প্রথম দোকানটি খোলা হয়েছে।জানা গেছে, আগামী সপ্তাহেই কোলাবায় তাজমহল হোটেলে আর গুরগাঁওয়ে ওবেরয় মলে ছোট দুটি দোকান খোলা হবে।প্রথম দোকান চালু উপলক্ষে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে স্টারবাকস কফি কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাওয়ার্ড শুলটজ বলেন, ‘ভারত একটি জটিল বাজার। কিন্তু আমরা এখানে বড় ধরনের সুযোগ দেখছি। স্পষ্টতই এটা একটি বিশাল বাজার।’স্টারবাকস ‘সহনীয় দামে’ ভারতে কফি বিক্রি করতে চায় বলেও জানান তিনি। চালু হওয়া দোকানটিতে সর্বনিম্ন ৮০ থেকে ২০০ রুপি পর্যন্ত দরে কয়েক ধরনের কফি পরিবেশন করা হবে। কফির পাশাপাশি টাটা-টাজো যুগ্ম ব্র্যান্ডের চা পাওয়া যাবে ৯০ থেকে ১৩০ রুপি পর্যন্ত। সূত্র: বিজনেস লাইন।