ভারতে কাজ হারালেন ১০ লাখ কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১২-১৩ অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত ১১ মাসে ভারতে রপ্তানি খাতে ১০ লাখের বেশি কর্মী কাজ হারিয়েছেন। রপ্তানি বাণিজ্য কমার কারণেই মূলত এ খাতের সঙ্গে যুক্ত কর্মীরা কাজ হারান।ভারতের ব্যবসায়িক চেম্বারগুলোর শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব চেম্বারস অব ইন্ডিয়ার (অ্যাসোচেম) এক সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, রপ্তানি হ্রাস পাওয়ার কারণে ১০ লাখেরও বেশি কর্মী কর্মহীন হয়ে পড়েছেন। বিশেষ করে, চামড়া, বস্ত্র, মূল্যবান রত্ন গয়নাশিল্পের সঙ্গে যুক্ত কর্মীরাই বেশি কাজ হারিয়েছেন।