ভারতে কেরালাকে সম্পূর্ণ ব্যাংকিং রাজ্য হিসেবে ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে কেরালাকে সম্পূর্ণ ব্যাংকিং রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এই রাজ্যের সব পরিবারকে ব্যাংকিং সেবার আওতায় আনার সুবাদে এ ঘোষণা দেওয়া হয়। ভারতে কোনো রাজ্য এই প্রথম এমন মর্যাদা পেল। ঘোষণায় বলা হয়েছে, কেরালা রাজ্যের ১৪টি জেলার প্রত্যেকটি পরিবারের অন্তত একটি করে ব্যাংক হিসাব রয়েছে। এ ছাড়া প্রয়োজনভিত্তিক ঋণেরও সুবিধা পাচ্ছে প্রতিটি পরিবার। অবশ্য পালাকাড জেলা চার বছর আগেই সম্পূর্ণভাবে ব্যাংকিং সুবিধাসম্পন্ন হয়ে উঠেছিল।শুক্রবার কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে ব্যাংকারদের এক অনুষ্ঠানে কেরালার মুখ্যমন্ত্রী ওমেন চণ্ডী এ ঘোষণা দেন।রাজ্য সরকারের সহায়তায় ব্যাংকারদের কমিটির রাজ্য শাখার উদ্যোগে চার বছর ধরে প্রতিটি বাড়িতে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য জোর প্রচার চালানো হয়। এত দিনে সেই উদ্যোগ সফল হলো।