ভারতে গাড়ি বিক্রি বেড়েছে
অক্টোবর মাসে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় বাজারে প্রায় সব ভারতীয় গাড়ি কোম্পানির বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে এই মাসে দুর্গাপূজা ও ঈদ—এই দুটি উৎসব থাকায় স্থানীয় বাজারে গাড়ি বিক্রি বেশি হয়েছে। সাম্প্রতিক সময়ে হুন্দাই, মারুতি-সুজুকি, ফোর্ড, অডি, মাহিন্দ্র, হোন্ডা ও ফোর্ড সব কোম্পানিরই গাড়ি বিক্রি বেড়েছে। এর মধ্যে মারুতি-সুজুকি গাড়ির বিক্রি বেড়েছে ৮৭ শতাংশ। কোম্পানিটি স্থানীয় বাজারে সর্বোচ্চ এক লাখ তিন হাজার ১০৮টি গাড়ি বিক্রি করেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ হাজার ৭৮৫টি গাড়ি বিক্রি হয়েছে হুন্দাইয়ের, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২১ শতাংশ বেশি। এ ছাড়া তারা রপ্তানি করেছে ২৩ হাজার গাড়ি।তবে টয়োটা জানিয়েছে, অক্টোবরে তাদের গাড়ি বিক্রি শ্লথ ছিল। বিলাসবহুল গাড়ি নির্মাতা অডি ইন্ডিয়ার বিক্রি হয়েছে ৮৫০টি, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৭৬ শতাংশ বেশি।অন্য কোম্পানিগুলোর মধ্যে অক্টোবরে হোন্ডার আট হাজার ৮৫টি গাড়ি বিক্রি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৬ শতাংশ বেশি। ফোর্ড বিক্রি করেছে ১০ হাজার ৯৪৮টি গাড়ি, যা গত বছরের একই সময়ে ছিল ১০ হাজার ৬২টি (প্রবৃদ্ধি ০.৪ শতাংশ)। বিক্রি বেড়েছে টাটারও। তারা বিক্রি করেছে ৭১ হাজার ৭৭১টি গাড়ি, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৬ শতাংশ বেশি।