ফেব্রুয়ারি মাসে ভারতের বাজারে দেশি-বিদেশি কোম্পানির রেকর্ডসংখ্যক গাড়ি বিক্রি হয়েছে।মারুতি-সুজুকি ফেব্রুয়ারি মাসে বিক্রি করেছে এক লাখ ১১ হাজার ৬৪৫টি গাড়ি, যা আগের বছরের ফেব্রুয়ারির তুলনায় ১৫.৫১ শতাংশ বেশি। আন্তর্জাতিক বাজারে এই কোম্পানির গাড়ি বিক্রি হয়েছে ১০ হাজার ১০২টি, যা গত বছরের ফেব্রুয়ারির তুলনায় ১৫ শতাংশ বেশি।গত মাসে টাটা মোটরস বিক্রি করেছে ৭৭ হাজার ৫৪৩টি গাড়ি, যা গত বছরের তুলনায় ১১.৬৯ শতাংশ বেশি। এর মধ্যে টাটার ন্যানো বিক্রি হয়েছে আট হাজার ২৬২টি। গত বছরের ফেব্রুয়ারির তুলনায় এবার ন্যানোর বিক্রি বেড়েছে ১০১ শতাংশ।আলোচ্য মাসে ফোর্ড কোম্পানি বিক্রি করেছে নয় হাজার ২৯৩টি গাড়ি। তাদের বিক্রি বেড়েছে তিন গুণ। মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা বিক্রি করেছে ৩৩ হাজার ৩৭৮টি গাড়ি, যা আগের বছরের ফেব্রুয়ারির চেয়ে ১৯.৬৬ শতাংশ বেশি। হুন্দাই গাড়ি বিক্রি হয়েছে ৩২ হাজার ৬২৯টি। এই প্রতিষ্ঠানের বিক্রি বেড়েছে ৫.২৫ শতাংশ। এ ছাড়া ভক্সওয়াগন বিক্রি হয়েছে সাত হাজার ৭৭টি।