ভারতে চার চাকার যাত্রীবাহী গাড়ি বিক্রি কমছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে চার চাকার যাত্রীবাহী গাড়ি বিক্রি কমছে। এর পাশাপাশি বাণিজ্যিক গাড়ির বিক্রিও কমে গেছে।সোসাইটি ফর ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের (সিয়াম) এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বছরের জানুয়ারি মাসে আগের বছরের অর্থাৎ ২০১২ সালের একই মাসের চেয়ে গাড়ি বিক্রি ১২ দশমিক ৪৫ শতাংশ কমেছে। চলতি বছরের জানুয়ারিতে ভারতে চার চাকার গাড়ি বিক্রি হয়েছে এক লাখ ৭৩ হাজার ৪২০টি, যা গত বছরের একই মাসে ছিল এক লাখ ৯৮ হাজার। আর এবারের জানুয়ারিতে দুই চাকার গাড়ি বিক্রি হয়েছে প্রায় ১২ লাখ সাত হাজার। গত বছরের জানুয়ারিতে এই সংখ্যা ছিল ১১ লাখ ১২ হাজার ৭৬৭টি। সিয়ামের প্রতিবেদনমতে, এই জানুয়ারিতে বাণিজ্যিক গাড়ি মোট বিক্রি হয়েছে ৬৩ হাজার ২১৮টি, যা গত বছরের একই সময়ে ছিল ৬৯ হাজার ৮৬৫টি।