ভারতে চালু হলো নারী পরিচালিত প্রথম ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে সম্পূর্ণ নারীদের দ্বারা পরিচালিত একটি রাষ্ট্রীয় ব্যাংকের যাত্রা শুরু হয়েছে। এটির নাম দেওয়া হয়েছে ‘ভারতীয় মহিলা ব্যাংক’।
সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনে ১৯ নভেম্বর মঙ্গলবার বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং ব্যাংকটির মুম্বাই শাখার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্ষমতাসীন ইউপিএ জোটের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান প্রমুখ।
প্রথমদিনে কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, গুয়াহাটি, আহমেদাবাদ এবং লক্ষেৗতেও শাখা খোলা হয়। বিধানসভার নির্বাচন থাকায় দিল্লি ও ইন্দোর শাখার উদ্বোধন করা যায়নি প্রথম দিন।
জানা গেছে, প্রথম পর্যায়ে এ ব্যাংকের শাখা হবে ২৫টি। পরবর্তী পর্যায়ে প্রতিবছর ৭৫টি করে শাখা খোলার পরিকল্পনা রয়েছে। ব্যাংকের সদর দপ্তর হচ্ছে দিল্লিতে।