ভারতে ছোট গাড়ি তৈরি করতে মাঠে নেমেছে বাজাজ-মারুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাটা মোটরসের ছোট ও সস্তা গাড়ি ন্যানো ভালো বাজার পাওয়ায় এবারে ভারতের অন্যান্য কোম্পানিও একই ধরনের গাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে।ভারতের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান বাজাজ অটো লিমিটেড বাজারে আনছে সোয়ালাখি রুপি দামের গাড়ি আরই-৬০। আর মারুতিও সস্তা দামে একটি উন্নতমানের গাড়ি বাজারে আনার উদ্যোগ নিয়েছে। বাজাজ ও মারুতির নতুন গাড়ি দুটি টাটার ন্যানোর জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, অর্থাৎ টাটাকে প্রতিযোগিতার মুখে ফেলে দেবে বলে ধারণা করা হচ্ছে।মারুতি তাদের নতুন গাড়িটির নাম দিয়েছে এক্স-এ আলফা। তবে এখনো এর দাম নির্ধারণ করেনি। বাজাজ ও মারুতির এ দুটি গাড়িই প্রদর্শিত হচ্ছে দিল্লিতে আয়োজিত অটো এক্সপো-২০১২তে। দিল্লির প্রগতি ময়দানে গত বুধবার থেকে এই প্রদর্শনী চলছে।বাজাজের নির্বাহী পরিচালক রাজিব বাজাজ জানিয়েছেন, তাঁদের ওই গাড়িটি হবে ছোটমাপের। এতে ইঞ্জিন থাকবে গাড়ির পেছনে, এক লিটার পেট্রলে চলবে ৩৫ কিলোমিটার পথ এবং বসতে পারবেন চারজন।