ভারতে জ্বালানি তেলের দাম কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে গতকাল বৃহস্পতিবার খুচরা পর্যায়ে জ্বালানি তেলের দাম রাজ্যভেদে লিটারপ্রতি এক রুপি বা প্রায় দেড় শতাংশ কমানো হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হওয়ার কথা। বিশ্ববাজারে তেলের দাম বর্তমানে স্থিতিশীল থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন বৃহত্তম খুচরা তেলবিক্রেতা প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি) তেলের দাম কমাল। এরফলে এখন থেকে প্রতি লিটার পেট্রল বা তেল দিল্লিতে ৬৮ দশমিক ১৯ রুপি থেকে ৯৫ পয়সা কমিয়ে ৬৭ দশমিক ২৪ রুপিতে নির্ধারণ করেছে। এছাড়া প্রতি লিটার তেলের দাম কলকাতায় ৭৫ দশমিক ৭৪ রুপি থেকে ১ দশমিক ১৯ রুপি কমিয়ে ৭৪ দশমিক ৫৫ রুপি করা হয়েছে। এছাড়া মুম্বাইয়ে ৭৪ দশমিক ৭৩ রুপি থেকে ৭৩ দশমিক ৫৩ রুপিতে এবং চেন্নাইয়ে ৭১ দশমিক ৭৭ রুপি থেকে ৭০ দশমিক ৫৭ রুপিতে নির্ধারণ করা হয়েছে।এ দুই জায়গায় কমানো হয়েছে ১ দশমিক ২ রুপি করে। আইওসি এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এবং ভারতীয় রুপি ও মার্কিন ডলারের বিনিময় হারের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভবিষ্যতেও এমনটা চলবে। গতকাল প্রতি মার্কিন ডলার ৫৪ দশমিক ৭০ রুপিতে লেনদেন এবং বিশ্ববাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েল বা অপরিশোধিত জ্বালানি তেল ১১০ দশমিক ১০ ডলারে কেনাবেচা হয়।ভারতে আইওসির মতো আরও দুটি রাষ্ট্রীয় মালিকানাধীন খুচরা তেলবিক্রেতা প্রতিষ্ঠান যথাক্রমে ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশনও একযোগে দাম কমাচ্ছে। সূত্র: রয়টার্স।