ভারতে টাটা এবার জুতোর ব্যবসা শুরু করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো ব্যবসাই যেন এখন আর ছাড়তে চাইছে না ভারতের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী টাটা গ্রুপ। লৌহ-ইস্পাত থেকে শুরু করে গাড়ি, বাস, ট্যাক্সি, ট্রাক, ঘড়ি, মোবাইল ফোন, চা ও হোটেলসহ নানামুখী ব্যবসার সঙ্গে এবার তারা শুরু করছে জুতোর ব্যবসা।এই ব্যবসার সূচনা হলো ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই থেকে। সেখানে সম্প্রতি একটি জুতোর বিপণি খুলেছে টাটা। এর নাম দেওয়া হয়েছে তাশি। টাটা ইন্টারন্যাশনাল এ প্রসঙ্গে জানিয়েছে, প্রথম পর্যায়ে তারা নয়াদিল্লি, চণ্ডীগড় ও মুম্বাইয়ে আরও ছয়টি জুতোর বিপণি খুলবে। পরবর্তী সময়ে ভারতের অন্যান্য বড় শহরেও পর্যায়ক্রমে জুতোর বিপণি খুলবে টাটা।