ভারতে টাটা ও মারুতির গাড়ি বিক্রি কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের ফেব্রুয়ারিতে গত বছরের একই সময়ের তুলনায় ভারতে মারুতি ও টাটা ব্র্যান্ডের গাড়ি বিক্রি কমেছে, যে কারণে উভয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানই উৎপাদন কমিয়েছে।মারুতি কোম্পানি গাড়ির উৎপাদন কমাতে গতকাল শনিবার তাদের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ের কারখানায় উৎপাদন বন্ধ রেখেছে। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা শুক্রবার এ তথ্য প্রকাশ করেন। কারখানাটিতে মারুতির অল্টো সিরিজ, এম-৮০০, ওয়াগন আর, এস্টিলো, ডিজায়ার, এর্টিগা প্রভৃতি মডেলের সাড়ে তিন হাজার থেকে চার হাজার গাড়ি তৈরি হয় এক দিনে। তবে গাড়ি প্রস্তুত বন্ধ রাখা হলেও এদিন ইঞ্জিন তৈরির কার্যক্রম চলে। ফেব্রুয়ারি মাসে স্থানীয় বাজারে মারুতির মোট গাড়ি বিক্রি হয়েছে এক লাখ নয় হাজার ৫৬৭টি, যা গত বছরের একই মাসের ১৮ হাজার ৯৪৯টির চেয়ে ৭ দশমিক ৮৯ শতাংশ কম। আলোচ্য মাসে বিদেশের বাজারেও কোম্পানিটির গাড়ি রপ্তানি কমেছে।এদিকে টাটাও এরই মধ্যে কয়েক দফায় গাড়ি উৎপাদন বন্ধ রেখেছে। কোম্পানিটি গত বছর ঝাড়খন্ড রাজ্যের জামশেদপুরের কারখানায় মোট ১৫ দিন গাড়ি উৎপাদন বন্ধ রেখেছিল। চলতি বছরের জানুয়ারিতে বন্ধ রাখা হয় তিন দিন। আর ফেব্রুয়ারিতে এ কারখানার উৎপাদন অন্তত ৫০ শতাংশ কমানো হয়।