ভারতে ডিজেলের দাম আবার বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে আবার ডিজেলের দাম বেড়েছে। চলতি বছর এ নিয়ে চতুর্থবার ডিজেলের দাম বাড়ল।এবার ডিজেলের দাম লিটারপ্রতি কলকাতায় ১.০৬ রুপি, দিল্লিতে ১.০২ রুপি, মুম্বাইতে ১.১২ রুপি ও চেন্নাইতে ১.১০ রুপি বাড়ানো হয়েছে। এর ফলে শুক্রবার মধ্যরাত থেকে প্রতি লিটার ডিজেল কলকাতায় ৫৩.৯৭ রুপি, দিল্লিতে ৪৯.৬৯ রুপি, মুম্বাইতে ৫৬.০৩ রুপি ও চেন্নাইতে ৫২.৯২ রুপিতে বিক্রি হচ্ছে।আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে ভারতের কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় সংস্থা ইন্ডিয়ান অয়েল করপোরেশনকে (আইওসি) মাসে ৫০ পয়সা পর্যন্ত ডিজেলের মূল্যবৃদ্ধির অনুমতি দেয়। সে অনুযায়ী এ বছর ইতিপূর্বে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তিন দফায় ডিজেলের মূল্য বাড়ানো হয়। কর্ণাটকের বিধানসভা নির্বাচনের কারণে এপ্রিল মাসে ডিজেলের মূল্য বাড়ানো হয়নি। সে জন্য এবার একসঙ্গে এপ্রিল ও মে দুই মাস মিলিয়ে লিটারপ্রতি ডিজেলের দাম বাড়ানো হয় এক রুপি।