ভারতে ডিসেম্বরে গাড়ি বিক্রি ব্যাপক বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দেশি ও বিদেশি মোটরগাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর আশঙ্কা ছিল ২০১০ সালের ডিসেম্বরে তারা গাড়ি বিক্রিতে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না।কিন্তু তাদের আশঙ্কা বাস্তবায়িত হয়নি। বরং সদ্য শেষ হওয়া ডিসেম্বর মাসে ভারতে বিক্রি হয়েছে রেকর্ডসংখ্যক গাড়ি। ভারত থেকে বিদেশেও বেড়েছে গাড়ির রপ্তানি।মোটরগাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর হিসাব অনুসারে, ২০০৯ সালের ডিসেম্বরের তুলনায় ২০১০ সালের ডিসেম্বরে গাড়ি বিক্রি বেড়েছে ৩১ থেকে ১৮৪ শতাংশ পর্যন্ত। এতে অবশ্য দুই চাকার মোটরযানও অন্তর্ভুক্ত আছে।ডিসেম্বরে এই গাড়ি বিক্রির ক্ষেত্রে এগিয়ে আছে টিভিএস। ডিসেম্বরে প্রতিষ্ঠানটি গাড়ি বিক্রি করেছে এক লাখ ৭১ হাজার ৭৯০টি। ২০০৯ সালে এই সংখ্যা ছিল এক লাখ ২০ হাজার ৯১৩। বৃদ্ধির হার ৪২ শতাংশ। টিভিএস দুই চাকার গাড়ি বিক্রি করেছে এক লাখ ৬৮ হাজার ৩৫৯টি। আর স্কুটার বিক্রি করেছে ৪১ হাজার ৮০৪টি। সব মিলিয়ে তাদের বিক্রি বেড়েছে ৯৪ শতাংশ।