ভারতে থ্রিজি পরিষেবার প্রসার হবে ধীরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন পরিষেবা (থ্রিজি) নিয়ে ভারতে ব্যাপক আলোচনা থাকলেও বাজারে আসার পর প্রাথমিকভাবে এটির প্রসার বেশ ধীরে হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বখ্যাত গবেষণা সংস্থা নেইলসেনের মতে, তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন পরিষেবা বাজারে আসার প্রথম দুই বছরে মাত্র ২০ শতাংশ শহরকেন্দ্রিক মোবাইল ফোন গ্রাহক এ পরিষেবা ব্যবহার শুরু করবে। এর পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ভারতে বেশির ভাগ মোবাইল ফোন গ্রাহককে তৃতীয় প্রজন্মের এ পরিষেবার আওতায় আনতে আট থেকে ১০ বছর সময় লেগে যাবে।তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন পরিষেবার ব্যাপারে ৭০ শতাংশ ভারতীয় ওয়াকিবহাল বলে জানিয়েছে নেইলসেন। এর পাশাপাশি ৬৩ শতাংশ মোবাইল ফোন গ্রাহকের তৃতীয় প্রজন্মের এই পরিষেবা সম্পর্কে সম্যক ধারণা রয়েছে বলে তারা জানিয়েছে।এদিকে, ভারতের শীর্ষ মোবাইল ফোনসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভারতি এয়ারটেল মনে করে, তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন পরিষেবা ভারতে গ্রাহক প্রতি রাজস্ব (ARPU) অনেকটাই বৃদ্ধি করবে। এর পাশাপাশি ভারতে মোবাইল ফোনের বাজার আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারবে।তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন পরিষেবা বাজারে নিয়ে আসার আগে ভারতের এ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো এই পরিষেবার বিভিন্ন দিক তুলে ধরে ইতিমধ্যেই প্রচারণা শুরু করেছে। তবে এসব প্রচারণাও পরেও নেইলসনের মতে আপাতত মোবাইল ফোন ব্যবহারকারী শিক্ষিত জনগোষ্ঠী ও ইন্টারনেট ব্যবহারপ্রিয় অবস্থাপন্ন যুবক শ্রেণীই এই পরিলেবার মূল গ্রাহক হতে যাচ্ছে। এদের সংখ্যায় ৩৬ শতাংশের বেশি নয় বলে গবেষণায় উঠে এসেছে।এদিকে, তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন পরিষেবা গ্রাহকদের মধ্যে জনপ্রিয় করে তোলার জন্য মূল্য কমানোর চেয়ে সেবার উচ্চমানের ওপর গুরুত্বারোপ করেছে নেইলসন। টেলিকম এশিয়া ডট নেট।