ভারতে নির্মাণ যন্ত্রপাতি প্রযুক্তি মেলা এক্সকন ২৩ নভেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাঁচ দিনব্যাপী নির্মাণ যন্ত্রপাতি ও প্রযুক্তি মেলা ‘এক্সকন ২০১১’ ২৩ নভেম্বর শুরু হবে। এ মেলা উপলক্ষে সম্প্রতি ঢাকায় ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) যৌথ একটি রোড শোর আয়োজন করে।রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত রোড শোতে সিআইআই কর্মকর্তা ডি জি শক্তি কুমার মেলার বিস্তারিত তুলে ধরেন। এ সময় সিআইআই এবং আইবিসিসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।