ভারতে নীতিনির্ধারণী সুদহার আবার কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত নীতিনির্ধারণী সুদহার আবার কমিয়েছে। এ নিয়ে গত তিন মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশটি সুদহার কমাল। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এবার আরবিআই নীতিনির্ধারণী সুদের হার ৭ দশমিক ৭৫ শতাংশ থেকে কমিয়ে ৭ দশমিক ৫০ শতাংশে নামিয়ে এনেছে। তবে এরপর আর সুদের হার কমানোর খুব কম সুযোগ আছে বলে আরবিআই সতর্ক করে দিয়েছে।আরবিআই বলেছে, অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে হলে বিনিয়োগ-সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অর্থনীতিতে উচ্চহারে প্রবৃদ্ধি অর্জন করতে এখন প্রধান চ্যালেঞ্জ হলো বিনিয়োগের পরিমাণ বাড়ানো।’ সূত্র: বিবিসি