ভারতে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেঁয়াজ রপ্তানির ওপর আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার।গত সপ্তাহে এক কেজি পেঁয়াজের দাম ভারতীয় ৩৫ রুপি ছিল। আর এখন তা বেড়ে ৭০ রুপিতে বিক্রি হচ্ছে। তবে কোথাও ১০০ রুপি কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে বলেও জানা গেছে।এই দাম বাড়ার অন্যতম কারণ হলো অতিবৃষ্টি। এতে পেঁয়াজের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া মজুতদার ও ফটকাবাজদেরও দায়ী করা হচ্ছে। পেঁয়াজের সংকট দূর করার জন্য পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। —বিবিসি।