ভারতে পেট্রলের দাম আবার লিটারপ্রতি ৮৫ পয়সা কমানো হয়েছে। সোমবার মধ্যরাত থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।নতুন করে দাম কমানোর ফলে এখন কলকাতায় প্রতি লিটার পেট্রল ৭৪ দশমিক ৭২ রুপি, দিল্লিতে ৬৭ দশমিক ২৯ রুপি, মুম্বাইতে ৭৪ দশমিক ১৪ রুপি ও চেন্নাইতে ৭০ দশমিক ৩৪ রুপিতে বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমায় ও মার্কিন ডলারের বিপরীতে দেশীয় মুদ্রা রুপির বিনিময় হার বেড়ে যাওয়ায় রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি) এই সিদ্ধান্ত নিয়েছে।সর্বশেষ গত ১৬ মার্চ পেট্রলের মূল্য লিটারপ্রতি দুই রুপি কমিয়েছিল রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি। অবশ্য এর আগে তেলের দাম লিটারপ্রতি গত ২ মার্চ ১ দশমিক ৪০ রুপি ও ১৬ ফেব্রুয়ারি দেড় রুপি করে বাড়ানো হয়েছিল। এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১২২ দশমিক ৭৪ ডলার কমে ১১৯ দশমিক ২৩ মার্কিন ডলারে নেমে এসেছে।