ভারতে পেট্রলের দাম আবার বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ফের পেট্রলের দাম বাড়ানো হয়েছে। এবারে লিটারপ্রতি দাম এক টাকা ৪০ পয়সা করে বাড়াল, যা শুক্রবার রাত থেকেই দেশজুড়ে কার্যকর হয়েছে।এখন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটসহ প্রতি লিটার পেট্রল কলকাতায় ৭৮ দশমিক ৩৪ রুপি, দিল্লিতে ৭০ দশমিক ৭৪ রুপি, মুম্বাইয়ে ৭৭ দশমিক ৬৬ রুপি এবং চেন্নাইয়ে ৭৩ দশমিক ৯৫ রুপিতে বিক্রি হবে। এদিকে পেট্রলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, তারা সংসদে বিক্ষোভ করবে। এর আগে সর্বশেষ পেট্রলের দাম বাড়ানো হয়েছিল ১৬ ফেব্রুয়ারি। তখন বাড়ানো হয় লিটারপ্রতি এক টাকা ৫০ পয়সা।ইন্ডিয়ান অয়েল করপোরেশন শুক্রবার পেট্রলের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে। সংস্থাটি বলেছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় এবং ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন হওয়ায় পেট্রলের দাম বাড়ানো হয়েছে।গত ফেব্রুয়ারি মাসে মূল্যবৃদ্ধির সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ব্যারেলপ্রতি দাম ছিল ১২৮ দশমিক ৫৭ ডলার। এখন তা বেড়ে হয়েছে ১৩১ ডলার। অপরদিকে তখন প্রতি ডলার বিনিময় হতো ৫৩ দশমিক ৪৩ রুপিতে, যা এখন ৫৪ দশমিক ১৫ রুপি।