ভারতে পেট্রলের দাম আবার বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে আবার পেট্রলের দাম বেড়েছে। এবার লিটারপ্রতি বাড়ানো হয়েছে দুই রুপি, যা গত শনিবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।মূল্যবৃদ্ধির ফলে এখন প্রতি লিটার পেট্রল কলকাতায় ৭৩ দশমিক ৭৯ রুপি, দিল্লিতে ৬৬ দশমিক ৩৯ রুপি, মুম্বাইয়ে ৭৪ দশমিক ৬০ এবং চেন্নাইয়ে ৬৯ দশমিক ৩৯ রুপিতে বিক্রি হচ্ছে।রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার কমে যাওয়ায় স্থানীয় বাজারে পণ্যটির মূল্য বাড়ানো হয়েছে।এ নিয়ে চলতি বছরে চতুর্থ এবং এ মাসে দ্বিতীয়বারের মতো পেট্রলের দাম বাড়ল। এর আগে সর্বশেষ ১ জুন পেট্রলের মূল্য লিটারপ্রতি বাড়ানো হয়েছিল ৭৫ পয়সা।