ভারতে পেট্রলের দাম কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পেট্রলের দাম কমেছে, যা শুক্রবার রাত থেকে কার্যকর হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমায় ও স্থানীয় মুদ্রা রুপির বিনিময় হার বাড়ায় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো পণ্যটির দাম কমাল।লিটারপ্রতি পেট্রলের দাম কমানো হয়েছে দুই রুপি। তবে মূল্য সংযোজন কর বা ভ্যাট ও বিক্রয়কর ধরা হলে দাম কমবে আড়াই রুপি। সে অনুযায়ী কলকাতায় এখন প্রতি লিটার পেট্রল বিক্রি হচ্ছে ৭৫ দশমিক ৮৪ রুপিতে।