ভারতে পেট্রলের দাম কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পেট্রলের দাম লিটারপ্রতি ৩ রুপি কমেছে।গত মঙ্গলবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর ফলে প্রতি লিটার পেট্রল এখন কলকাতায় ৭০ দশমিক ৩৫ রুপি, দিল্লিতে ৬৩ দশমিক শূন্য ৯ রুটি, মুম্বাইতে ৬৯ দশমিক ৭৩ রুটি এবং চেন্নাইতে ৬৫ দশমিক ৯০ রুপি দরে বিক্রি হচ্ছে।আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোর সংস্থা ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি) স্থানীয় বাজারে পণ্যটির দাম কমাল। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের ব্যারেলপ্রতি দাম ইতিমধ্যে ১০৭ ডলারে নেমে এসেছে, যা ১১৬ দশমিক ৬১ ডলার পর্যন্ত উঠেছিল।এর আগে ভারতে গত ১ এপ্রিল লিটারপ্রতি ৮৫ পয়সা, ১৬ মার্চ ২ রুপি ও ১৫ এপ্রিল ১ রুপি করে কমানো হয়েছিল পেট্রলের দাম।