ভারতে প্রথমবারের মতো প্লাস্টিকের নোট ছাড়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে প্রথমবারের মতো প্লাস্টিকের টাকার নোট ছাড়া হচ্ছে। জাল নোট ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক—রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) পরীক্ষামূলকভাবে ১০ রুপি মূল্যমানের এই নোট ছাড়বে। প্রথম পর্যায়ে মোট ১০০ কোটি টাকার নোট ছাড়া হবে। পরবর্তী সময়ে বেশি মূল্যমানের নোটও ছাড়বে আরবিআই।