ভারতে বনেধর কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে বনেধর কারণে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে গতকাল সোমবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।ভারতের বাম দল সিপিএম, সিপিআই, ফরোয়ার্ড ব্লক, আরএসপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল পেট্রলসহ দ্রব্যমূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা ১২ ঘণ্টার বন্ধ্ কর্মসূচি পালনের ডাক দেয়। যে কারণে এদিন ভারত থেকে আমদানি পণ্যবাহী কোনো ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি কিংবা বাংলাদেশ থেকেও রপ্তানি পণ্যবাহী কোনো ট্রাক যায়নি ভারতে।তবে হিলি স্থলবন্দরের বেসরকারিভাবে পরিচালনকারী প্রতিষ্ঠান পানামা পোর্টে পণ্য ওঠানো-নামানোসহ স্বাভাবিক কাজকর্ম হয়েছে।