ভারতে বাসমতীর বিকল্প চাল উদ্ভাবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে বাসমতীর বিকল্প নতুন একটি জাতের চাল উদ্ভাবন করা হয়েছে।গুজরাট রাজ্যের আনন্দ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বাসমতীর বিকল্প এই চাল উদ্ভাবনের দাবি করেছেন। তাঁদের দাবি, এই চাল দেখতে অবিকল বাসমতীর মতোই। বাসমতীর চেয়ে এই চাল দেখতে কোনো পার্থক্য নেই।আনন্দ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম সি ভর্ষণ বলেছেন, দীর্ঘদিন গবেষণার পর তাঁরা এমন জাতের চাল উদ্ভাবন করতে পেরেছেন যেটি স্বাদে ও গন্ধে ঠিক বাসমতীর সমতুল্য। সবচেয়ে বড় বিষয় হলো, এই চালের ফলন হবে মূল বাসমতীর দ্বিগুণ।