ভারতে বৈদেশিক মুদ্রার মজুদ বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা ছয় সপ্তাহ ধরে পতনের পর ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদ বেড়েছে।দেশটির বৈদেশিক মুদ্রার মজুদ ২০ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে ৭৩ কোটি ১৮ লাখ মার্কিন ডলার বেড়ে ২৯ হাজার ৩২৫ কোটি ডলারে উন্নীত হয়েছে।রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সাপ্তাহিক উপাত্ত অনুযায়ী আগের ছয় সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার মজুদ এক হাজার ৪২৫ কোটি ডলার কমেছিল। ডলার-বহির্ভূত সম্পদের পুনর্মূল্যায়ন ও কেন্দ্রীয় ব্যাংক কার্ব মার্কেটে ডলার বিক্রি করার কারণেই মূলত ভারতে বৈদেশিক মুদ্রার মজুদ কমে যায় বলে মনে করা হয়। সূত্র: ইকনোমিকস টাইমস।