ভারতে মাছ রপ্তানি চালু করা নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যে মাছ রপ্তানি পুনরায় চালুর ব্যাপারে দ্বিপক্ষীয় একটি বৈঠক হয়েছে। ত্রিপুরায় ফরমালিনযুক্ত মাছ খেয়ে কিছু লোক অসুস্থ হয়ে পড়ায় ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ গত সপ্তাহে বাংলাদেশ থেকে মাছ আমদানি বন্ধ করে দেয়।
চাতলাপুর শুল্ক স্টেশনে অনুষ্ঠিত এ বৈঠকে ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে মাছ আমদানি চালু করতে ভারত সরকারের কাছে লিখিত আবেদন জানাবেন বলে উল্লেখ করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, বাংলাদেশ থেকে রপ্তানির আগে মাছের ফরমালিনসহ বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে স্বাস্থ্য সনদ দেওয়া হয়। ভারতের আমদানিকারকদের এসব কাগজপত্র দেওয়া হয়েছে। বৈঠকে বাংলাদেশের রপ্তানিকারকেরা তাঁদের ক্ষয়ক্ষতির কথাও তুলে ধরেন।