ভারতে মাথাপিছু আয় বেড়েছে, কমেছে দারিদ্র্য
ভারতে জনগণের মাথাপিছু আয় বেড়েছে ও দারিদ্র্য কমছে। ২০০৪-০৫ থেকে ২০১১-১২ অর্থবছরে দেশটিতে চলতি মূল্যের হিসাবে মাথাপিছু আয়ে গড় বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৭ শতাংশ। তবে ২০১২-১৩ অর্থবছরে মাথাপিছু আয়ে ১১ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়।এদিকে ভারতে ২০০৪ থেকে ২০১২ অর্থবছর পর্যন্ত দারিদ্র্যের হার বার্ষিক গড়ে ২ দশমিক ২ শতাংশ করে কমেছে। সরকারি সূত্রগুলোর মতে, কর্মসংস্থান ও মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধি পাওয়ায় জনগণের আয়ের সীমা ও ব্যয়ের পরিমাণ বেড়েছে। সেই সুবাদে দারিদ্র্যের হার কমেছে।পরিকল্পনা কমিশনের প্রাক্কলন অনুযায়ী ভারতে দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের হার কমে ২০১১-১২ অর্থবছরে ২১ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে।প্রসঙ্গত, জনগণের মাথাপিছু আয়ের পরিমাপ করা হয় নেট ন্যাশনাল ইনকাম বা প্রকৃত জাতীয় আয়ের (এনএনআই) আলোকে।আলোচ্য সময়ে দারিদ্র্যসীমা নির্ণায়কে জনগণের মাথাপিছু ভোগ ব্যয় গ্রামাঞ্চলের জন্য ৮১৬ রুপি ও শহুরে এলাকায় এক হাজার রুপিতে প্রাক্কলন করা হয়।রাজ্যভিত্তিক হিসাবে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি উত্তর প্রদেশে। ওই রাজ্যে প্রতি লাখে ৫৯৮ দশমিক ১৯ জন দারিদ্র্যসীমার নিচে রয়েছে। এর ঠিক পেছনেই রয়েছে বিহার রাজ্য, যেখানে প্রতি লাখে ৩৫৮ দশমিক ১৫ জন।এ ছাড়া প্রতি লাখে মধ্যপ্রদেশে ২৩৪ জন, মহারাষ্ট্রে প্রায় ১৯৮ জন ও পশ্চিমবঙ্গে প্রায় ১৮৫ জন মানুষ দারিদ্যসীমার নিচে বসবাস করছে। সূত্র: বিজনেস লাইন