ভারতে মার্চ মাসে রপ্তানি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মার্চ মাসে ভারতের রপ্তানি ২০১১ সালের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৭ শতাংশ কমেছে। ২০০৯ সালের বিশ্ব অর্থনৈতিক মন্দার পর এই প্রথম ভারতের রপ্তানি কমল।আলোচ্য মার্চ মাসে ভারত থেকে মোট দুই হাজার ৮৭০ কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে। একই সময় অবশ্য ভারতে আমদানি হয়েছে চার হাজার ২৬০ কোটি ডলারের পণ্য। এর ফলে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৩৯০ কোটি ডলার।ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা গত বুধবার সংসদে এ তথ্য জানান। একই সঙ্গে তিনি চিনি ও পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্যও সংসদকে দেন।ভারতে এবার চিনি উৎপাদিত হয়েছে ২৬ মিলিয়ন বা দুই কোটি ৬০ লাখ টন। এর মধ্যে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে প্রয়োজন ২২ মিলিয়ন বা দুই কোটি ২০ লাখ টন। অর্থাৎ, ৪০ লাখ টন চিনি উদ্বৃত্ত থাকছে। প্রথম পর্যায়ে এক মিলিয়ন বা ১০ লাখ টন চিনি রপ্তানির অনুমতি দেওয়া হচ্ছে।