ভারতে মূল্যস্ফীতি বেড়ে ১০ শতাংশে দাঁড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে চলতি অক্টোবর মাসের প্রথম সপ্তাহ শেষে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৬০ শতাংশে দাঁড়িয়েছে। যা আগের মাসের শেষ সপ্তাহে ছিল ৯ দশমিক ৪১ শতাংশ।গত ছয় মাসের মধ্যে এটাই হলো ভারতে সর্বোচ্চ মূল্যস্ফীতি। তবে গত বছরের একই সময়ে দেশটিতে মূল্যস্ফীতির হার ছিল ১৫ দশমিক ৭২ শতাংশ। এবার সবজি, আলু, পিঁয়াজ, মাছ, মাংস, ডিম এবং ফল ও দুধের দাম বাড়ার কারণেই খাদ্য মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে।প্রসংগত, খাদ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে গত ১৮ মাসে মোট ১২ বার সুদের হার বাড়িয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।