ভারতে যাওয়া বিলুপ্ত ছিটবাসীর ভ্রমণ কর মওকুফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলুপ্ত ছিটমহলবাসীদের যাঁরা স্থায়ীভাবে ভারতে চলে যাচ্ছেন, তাঁদের ভ্রমণ কর দিতে হচ্ছে না। ছিটমহলবাসীর ভ্রমণ কর মওকুফ করে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত আদেশ জারি করেছে।
এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৭৪ সালের স্থলসীমান্ত চুক্তি এবং ২০১১ সালের এ-সংক্রান্ত প্রটোকল বাস্তবায়নের অংশ হিসেবে এই ভ্রমণ করে অব্যাহতি দিয়েছে এনবিআর।
৩০ নভেম্বরের মধ্যে ছিটমহলবাসীদের যাঁরা ভারতে যেতে চান এমন ব্যক্তিরা চলে যাবেন। ইতিমধ্যে কয়েক দফায় বেশ কিছু পরিবার বাংলাদেশ ছেড়ে ভারতে গেছে।
যেহেতু তাঁরা ভারতীয় নাগরিক হিসেবে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করছেন সেহেতু তাঁদের এই সুবিধা দেওয়া হচ্ছে।