প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের গত অক্টোবর মাসে শিল্প খাতের উৎপাদন বিস্ময়করভাবে আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ২ শতাংশ বেড়েছে।শিল্প খাতের এই প্রবৃদ্ধিকে এশিয়ার তৃতীয় বৃহত্তম এই অর্থনীতিতে মন্দাবস্থা কেটে যাওয়ার জোরালো লক্ষণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ, সেপ্টেম্বরে যেখানে দেশটির শিল্প খাতের উৎপাদনে শূন্য দশমিক ৭ শতাংশ সংকোচন দেখা গেছে, সেখানে পরের মাসেই সংশোধিত প্রাক্কলনে দেখা গেল যে তা ঘুরে দাঁড়িয়েছে এবং প্রবৃদ্ধির হার এক লাফে ৮ শতাংশ ছাড়িয়ে গেছে।গত বছরের অক্টোবরে ভারতে শিল্প খাতের উৎপাদন ৫ শতাংশ সংকুচিত হয়েছিল। খবর বাসস/এএফপির।ভারতের অর্থনীতিতে সাম্প্রতিককালে প্রবৃদ্ধির হার কমে গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। যেমন: গত জুলাই-সেপ্টেম্বরে প্রান্তিকে প্রবৃদ্ধি হয় ৫ দশমিক ৩ শতাংশ।