ভারতে শ্রমিক ধর্মঘটে ভোমরা স্থলবন্দর আবার অচল
সীমান্তের ওপারে ভারতীয় শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে আবারও অচলাবস্থার সৃষ্টি হয়েছে।ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের শ্রমিক সংগঠনগুলো পুনর্বাসন ও মজুরির দাবিতে গতকাল শনিবার থেকে ধর্মঘট পালন করছে।ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, ভারতীয় আমদানিকারকের প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ১০ চাকার ট্রাক থেকে পণ্য খালাসে শ্রমিকদের মাথাপিছু ১১ রুপি না দেওয়ায় সংগ্রামপুর-ঘোজাডাঙ্গা শ্রমিক, লরিমালিক ও ট্রান্সপোর্ট সমন্বয় সমিতি এ ধর্মঘটের ডাক দেয়।উল্লেখ্য, এর আগে ঘোজাডাঙ্গা বিদ্যাধারী সেতুর ওপর দিয়ে ১০ চাকার ট্রাক চলাচলের অনুমতি দেওয়ার দাবিতে ১৯ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১৮ দিন ধর্মঘটের কারণে ভোমরা-ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। বাংলাদেশের ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এমপ্লয়িজ (কার্গো) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওই ধর্মঘট পালন করে। কিন্তু দেড় সপ্তাহের মধ্যেই আবার অচল হয়ে পড়ল ভোমরা-ঘোজাডাঙ্গা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।এদিকে ভোমরা স্থলবন্দরের সহকারী কাস্টমস কমিশনার মো. আল আমিন জানান, ধর্মঘটের বিষয়টি আনুষ্ঠানিকভাবে তাঁদের অবহিত করা হয়নি। তবে তিনি বিষয়টি শুনেছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই স্থলবন্দর এক দিন বন্ধ থাকলে সরকার প্রায় দেড় কোটিবঞ্চিত হয়।