প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলোরেক্টাল সার্জন ডা. এ কে এম ফজলুল হক সম্প্রতি ভারতের গুজরাটে ইন্টারন্যাশনাল সোসাইটি অব কলোপ্রক্টলজির (বৃহদন্ত্র ও পায়ুপথ সার্জারি) বিশ্ব সম্মেলনে আন্তর্জাতিক ফ্যাকাল্টি হিসেবে যোগ দেন। টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি হাসপাতালে লাইভ অপারেশন করে ৬০০ সার্জনকে তিনি তাঁর অপারেশনের নৈপুণ্য ও কলাকৌশল প্রদর্শন করেন। অনুষ্ঠানের সভাপতি ভারতের সার্জন প্রফেসর ব্রিজ ভূষণ আগরওয়াল ফজলুল হককে উপমহাদেশের পথিকৃৎ সার্জন হিসেবে উল্লেখ করেন। ডা. হক কলোরেক্টাল সার্জারিতে ৫০ হাজারের বেশি সফল অপারেশন করেছেন। বিজ্ঞপ্তি