ভারতে সরকারি ছুটির কারণে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে অহিংস আন্দোলনের প্রবর্তক মহাত্মা গান্ধীর ১৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে সে দেশে সরকারি ছুটি থাকায় গতকাল শনিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে কোনো আমদানি-রপ্তানি হয়নি। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।বেনাপোল বন্দর এলাকায় গতকাল পচনশীল পণ্যসহ রপ্তানিমুখী বিভিন্ন পণ্যবোঝাই বহু ট্রাক আটকে ছিল। অন্যদিকে ওপারেও দাঁড়িয়ে ছিল পণ্যবাহী শতাধিক ট্রাক। বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্প ও কলকারখানার জন্য প্রচুর পরিমাণে কাঁচামাল আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে।