ভারতে সুপারি রপ্তানির বিষয়ে ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় ১৮ মার্চ ‘ভারতে অবৈধভাবে সুপারি রপ্তানি হচ্ছে’ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের ব্যাখ্যা দিয়েছে মংলা ইপিজেড বিনিয়োগকারী সমিতি। এতে সই করেন সমিতির সভাপতি গালিব কাপাডিয়া।প্রতিবেদনে বলা হয়, সরকারি তথ্য অনুযায়ী, ২০১১-১২ অর্থবছরে এ দেশ থেকে ভারতে সুপারি রপ্তানি হয়েছে ছয় হাজার ৭৪২ টন।সমিতি বলছে, এই তথ্য সঠিক নয়। কারণ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (বেপজা) বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে না হওয়ায় বেপজার অধীন আমদানি-রপ্তানির সঠিক তথ্য ওই মন্ত্রণালয়ে নেই। বেপজা প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে থাকায় এর সব আমদানি-রপ্তানির তথ্য বেপজা কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রীর দপ্তরে রয়েছে। এর প্রমাণ, ভারতে ৫৪ হাজার ৭৮৬ টন সুপারি রপ্তানি হয়েছে, যা মংলা ইপিজেডের মাধ্যমে সব নিয়মকানুন অনুসরণ করেই হয়েছে। অথচ বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যে রয়েছে মাত্র ছয় হাজার ৭৪২ টন।মংলা ইপিজেডের আটটি প্রতিষ্ঠান সুপারি আমদানি ও রপ্তানি করে থাকে। সম্পূর্ণ প্রক্রিয়াজাত করে মূল্য সংযোজন, শুল্ক কর্তৃপক্ষের নিয়মকানুন মেনে, সাফটার নিয়মকানুন, বেনাপোল স্থলবন্দর ও মংলা সমুদ্রবন্দর দিয়ে ভারতে সুপারি রপ্তানি করা হয়। বেপজার অধীন এসব প্রতিষ্ঠান বছরে ৮০-৯০ হাজার টন সুপারি রপ্তানির ক্ষমতা রাখে।