ভারতে সোনার দাম আরেক দফা বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য বেড়ে যাওয়ায় ভারতেও গত শনিবার আরেক দফা পণ্যটির দাম বেড়েছে।এবারে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেটের সোনার দাম ৯৬০ রুপি বাড়ে। পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায়ও একই হারে বেড়ে ১০ গ্রাম ২৪ ক্যারেটের সোনার দাম দাঁড়ায় ৩০ হাজার ২৪৫ রুপিতে। আর ২২ ক্যারেটের সোনার গয়নার দাম বেড়ে দাঁড়ায় ২৮ হাজার ৬৯৫ রুপি।তবে চেন্নাইতে সোনার দাম সর্বোচ্চ এক হাজার ৯৫ রুপি বেড়ে দাঁড়ায় ৩০ হাজার ৩৮০ রুপিতে। প্রসঙ্গত, ভারতের বাজারে ২০১০ সালের অক্টোবরে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেটের সোনার দাম ছিল ২০ হাজার রুপি, যা ২০১১ সালের আগস্টে ২৫ হাজার রুপিতে উন্নীত হয়। আর ২০১২ সালের জুনে এসে আরেক দফা বেড়ে ৩০ হাজার রুপিতে উঠল।